নাটোরের লালপুরে বিএনপির উপদেষ্টা মন্ডলীর প্রয়াত অন্যতম সদস্য মরহুম জননেতা ফজলুর রহমান পটলের ৯ম মৃত্যু বার্ষিকী পালিত
নাটোর প্রতিনিধি-উত্তরবঙ্গের বলিষ্ঠ নেতৃত্ব নাটোর ইতিহাসের প্রথম মন্ত্রী বিএনপির উপদেষ্টা মন্ডলীর প্রয়াত অন্যতম সদস্য নাটোর-১ (লালপুর +বাগাতিপাড়া) আসনের এমপি ও সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী মরহুম জননেতা ফজলুর রহমান পটলের ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে লালপুর উপজেলার ২ নং ঈশ্বরদী ইউনিয়নের গৌরিপুর এলাকায় নিজ বাসভবনে লালপুর উপজেলা ও গৌপালপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারন উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও ঢাকা মেডিক্যাল কলেজের সাবেক ভিপি ও সাবেক সাধারন সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডাঃ ইয়াসির আরশাদ রাজন,সাবেক লালপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আশরাফুল আলম লুলু,২ নং ঈশ্বরদী ইউনিয় বিএনপির সাবেক আহবায়ক রফিকুল ইসলাম, সহ লালপুর ও বাগাতিপাড়ার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, লালপুর বাগাতিপাড়া তথা উত্তরবঙ্গের বলিষ্ট কষ্ঠস্বর ও নেতৃত্বে নাটোরের ইতিহাসে প্রথম মন্ত্রী ছিলেন ফজলুর রহমান পটল। তিনি শুধু বিএনপির উপদেষ্টার মন্ডলির সদস্যই ছিলেন না তিনি সফল রাজনৈতিক ব্যাক্তিও ছিলেন। তাই তার দেখানো রাজনৈতি দেখানো পথে লালপুর বাগাতিপাড়ায় রাজনৈতি চলবে এইটা আশা করে বক্তারা।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































